সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১নং বেলকুচি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন বেলকুচি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সেখ।

দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মোঃ আল আমিন সেখ ইতিমধ্যে ৫নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। তিনি ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে মুরুব্বি ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।

গণসংযোগকালে মোঃ আল আমিন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, বরং অবহেলিত ৫নং ওয়ার্ডবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং নিঃস্বার্থ সমাজসেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত, আধুনিক ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এলাকার রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের জন্য কর্মসংস্থান ও ক্রীড়ার সুযোগ তৈরি এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখাই হবে আমার মূল অঙ্গীকার।”

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের উৎসাহ ও ভালোবাসাই তার মূল শক্তি। তিনি দলমত নির্বিশেষে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক পরিষেবাগুলো যেন দুর্নীতিরোধ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সার্বিক ভাবে জনগণের ভালবাসা সহযোগিতা কামনা করেন তিনি।

এলাকায় গণসংযোগের সময় স্থানীয় মুরুব্বিয়ান, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মোঃ আল আমিন সেখ আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, পরামর্শ এবং আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এদিকে তরুণ এই নেতার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme