সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

জেলা প্রশাসক মোমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বাইজিদ ইবনে আকবর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme