সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান, মাদক ছাড়তে বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল চরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে অভিযান চালিয়েছেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান মন্জু শিকদার, সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেম এবং শ্রমিক নেতা সেলিম রেজা।

সোমবার (২ নভেম্বর) স্থানীয় এলাকায় পরিচালিত এ অভিযানে নুর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে মাদক থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে মনজুর রহমান মন্জু শিকদার ও এম এ কাশেম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, “মাদক ছাড়তে হবে, অন্যথায় গ্রাম ছাড়তে হবে।” তাঁরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা ফরহাদ হোসেন, খামারগ্রাম ওয়ার্ড বিএনপির নেতা শাহ আলম, বেতিল বিএনপির নেতা জামাত আলী এবং যুবনেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, মাদক যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাদকসংক্রান্ত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme