সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে মহাশ্মশান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি বিমল কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক মালাকারের সঞ্চালনায় ফলক উন্মোচন করেন এনায়েতপুরের রনি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার রনজিৎ কুমার ঘোষ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল, দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন শিক্ষক নব কুমার হালদার, শম্ভুনাথ মোদক, নির্মল কর্মকার, মাধব ঘোষ, রাজীব শীল এবং বিশেষ অতিথি উজ্জ্বল ঘোষ ও নির্মল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, রনি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার রনজিৎ কুমার ঘোষ তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ বছরের পুরোনো বেতিল মহাশ্মশানে শবদাহের জন্য চুল্লি ও শেড নির্মাণ করেন। এছাড়া একই মহাশ্মশানে কমিটির সাধারণ সম্পাদক অশোক মালাকারের বাবা প্রয়াত জগদীশ মালাকারের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে প্রধান ফটক।
নবনির্মিত এসব স্থাপনা বেতিল মহাশ্মশানের সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme