সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমি বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি, এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

জাহিদুল হক সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার রূপসা বাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার ২৮ দিন পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও পোস্টারিং করেছেন তাঁরা।

গত ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা বাজারের একটি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের মা মোছা: আম্বিয়া খাতুন ৪ অক্টোবর সিরাজগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ওয়ারিশি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আমিনুলের পরিবারের সঙ্গে আত্মীয়দের বিরোধ চলছিল। ঘটনার দিন জোহরের নামাজ শেষে নিজের চায়ের দোকানে ফেরার পথে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে। এ সময় চাইনিজ কুড়াল, রড, টেটা ও হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের মা আম্বিয়া খাতুন বলেন, ‘যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমি ছেলে হত্যার বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

এলাকাবাসীর দাবি, জনবহুল বাজারে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পরও অধিকাংশ আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। প্রথম পাঁচজন আসামি জামিনে রয়েছেন। অন্যদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme