সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমকে নিয়ে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (০৯ অক্টোবর) বিকেলে কেজিমোড়স্থ দলীয় কার্যালয়ে এনায়েতপুর থানা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম।
তিনি বলেন, ৭ই নভেম্বরের মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের মঞ্চকে ব্যবহার করে ক্লিন ইমেজের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে  বিতর্কিত ও বহিস্কৃত বিএনপি নেতা আ: রশিদ বলেছেন, ‘এমপি আলিম রাজনীতির ১২টা বাজিয়ে দিয়েছে’।
তার এই ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
​আ: রশিদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন।
অবিলম্বে এই অপপ্রচারকারী রশিদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এলাকার সাধারণ নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ সহ দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।
এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্জুর রহমান মন্জু সিকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলন থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,  যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme