সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২নং রাজাপুর ইউনিয়ন মাদকমুক্ত উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চায় চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল ওয়াদুদ তুহিন। তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও হাট-বাজারে মতবিনিময় এবং কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে আব্দুল ওয়াদুদ তুহিন জানান, নির্বাচিত হলে তিনি রাজাপুর ইউনিয়নকে অবহেলিত অবস্থা থেকে মুক্ত করে একটি পরিকল্পিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইউনিয়নজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ছড়িয়ে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও নদীভাঙ্গনপ্রবণ এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট সংস্কার ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল সেবা দালালমুক্ত, দ্রুত ও সহজলভ্য করবো।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি অনুদান প্রকৃত ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে শতভাগ স্বচ্ছতার সাথে বণ্টন করার প্রতিশ্রুতি করেন তিনি।
সালিশ-দরবারে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিত করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্থানীয় জনগণ ও সমর্থকদের মতে, আব্দুল ওয়াদুদ তুহিন একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব সমাজসেবক। আব্দুল ওয়াদুদ তুহিন এলাকার বিভিন্ন দুর্যোগ ও ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচিত হলে রাজাপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আব্দুল ওয়াদুদ তুহিন রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme