সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মাহমুদুল হাসান- নাগরপুর:

টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, একে অপরের খোঁজখবর নেওয়া এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

আজ শুক্রবার ৩০ অক্টোবর বাদ জুমা টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী নোয়াই কটেজে এসএসসি ব্যাচ ’৯৬-এর উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দীর্ঘদিনের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। স্কুলজীবনের মধুর স্মৃতি, দুরন্ত কৈশোরের নানা ঘটনা এবং জীবনের পথচলার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তাঁরা। হাসি-আনন্দ আর আন্তরিকতার আবহে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

বন্ধুত্বের অটুট বন্ধনকে নতুন করে উদ্‌যাপন এবং আগামী দিনগুলোতেও পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে পুনর্মিলনীতে অংশ নেওয়া সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মাঝে মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

মধ্যাহ্নভোজ শেষে নিজেদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme