সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় অপহরণ করে নির্যাতনের পর হত্যার অভিযোগ, আদালতে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় সাইফুল ইসলাম মোমিন নামে এক ব্যক্তিকে অপহরণ করে নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী আনিছা খাতুন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় সাইফুলের পথরোধ করে একদল ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে ফ্যান্টাসি কিংডমের পেছনের একটি বাঁশঝাড়ে নিয়ে তাঁকে নির্যাতন করা হয়। এ সময় তাঁর বাম পায়ের গোড়ালির ওপর ছিদ্র করা হয়, বাম হাতের দুটি আঙুলের নখ তুলে ফেলা হয় এবং লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আনিছা খাতুনের অভিযোগ, এ সময় সাইফুলের কাছ থেকে নগদ ৬২ হাজার টাকা, ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন এবং ৩ হাজার টাকা মূল্যের একটি বাটন ফোন নিয়ে যায় অভিযুক্তরা। খোয়া যাওয়া টাকা ও মালামালের মোট মূল্য ৮০ হাজার ৫০০ টাকা।

পরে সাইফুলকে বাইপাইল এলাকার সাহারা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে দুর্ঘটনায় আহত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। এরপর বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। গত ১৩ অক্টোবর বুকে ব্যথা অনুভব করার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা টাঙ্গাইলে তাঁর মরদেহ দাফন করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম) জানান, জামগড়া এলাকায় সাইফুল ইসলাম মোমিনকে অপহরণ ও নির্যাতনের পর হাসপাতালে তাঁর মৃত্যুর বিষয়ে পুলিশ আগে অবগত ছিল না। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করার বিষয়টি জানতে পেরেছেন। মামলাটি তদন্তের জন্য আশুলিয়া থানায় পাঠানো হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme