সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হলো। সিরাজগঞ্জ জেলায় এবছর প্রায় ৫২৫ টি মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এনায়েতপুর থানাধীন ৩৫টি মণ্ডপে পূজা উৎসব ও বেলকুচি উপজেলায় ৮৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বেতিল হালদার পাড়াসহ দুর্গা প্রতিমা নিয়ে একে একে বেতিল, খামারগ্রাম, গোপালপুর ও বেতিল খেয়াঘাটে জমায়েত হন এবং পরিশেষে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেন।
বিসর্জন কালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, থানা পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিসের কর্ম কর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য ও সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বলেন, আমাদের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর বেতিল ও খামারগ্রামে ১০ টি পূজা মণ্ডপ রয়েছে। এনায়েতপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল, যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বেতিল হালদার পাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রতন চন্দ্র হালদার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের কথা জানান।
সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা সকল প্রাণের মঙ্গল কামনায় গজে পৃথিবীতে এসেছিলেন এবং কৈলাসে তার স্বামীর গৃহে ফিরে গেছেন। আবারো ৩৬৫ দিন পর তিনি মর্ত্যে আসবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme