সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে ৯৬টি পূজামণ্ডপে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের ১০ লাখ টাকা ও ৩শ পিচ শাড়ি বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর এলাকার ৯৬টি পূজামণ্ডপ ও স্থানীয় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান হিসেবে ১০ লাখ টাকা এবং তিনশত পিচ শাড়ি বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
‘আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন’ ও ব্যক্তিগত উদ্যোগের অংশ হিসেবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে এই অনুদান ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
১৮ অক্টোবর রবিবার দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাবা শাহনাজ প্রধান।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ রায়, হিন্দু বৈদ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। প্রতিটি নাগরিক যেন উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই সামান্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণকালে বেলকুচি ও এনায়েতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে এমন উদ্যোগের জন্য পূজা মণ্ডপ কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme