সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

৬ নভেম্বর ২০২৬ ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে কোমলমতি শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবসময় সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme