সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিবেদক :

কলম আমার হাতিয়ার, কথাগুলোই ধার,
সত্য তুলে ধরাই আমার একমাত্র অধিকার।
অন্যায়ের মুখোমুখি চোখ তুলে দাঁড়িয়ে,
সংবাদ পৌঁছে দিই সীমানা পেরিয়ে।
মুখোশের আড়ালে থাকা যত অন্ধকার,
কালির আঁচড়ে তার ভাঙ্গি অহংকার।
কারো ভয়ে পিছু হটা অভ্যাস নয়,
সত্যের আলোতেই আমার জয়।
ঝুঁকি নিয়ে পথ চলা, এটাই সংগ্রাম,
সাংবাদিক হিসেবেই বেঁচে থাক আমার নাম।
আমি সাংবাদিক, ভয় নেই আমার মনে
কলম আমার তীক্ষ্ণ কৃপাণ, সত্য আমার আলো,
অন্যায়ের ওই কালো আঁধার ঘুচিয়ে দেব ভালো।
ভয়ের শৃঙ্খল ভেঙে ফেলে চোখ রাখি সংবাদে,
সত্যের স্বর থামবে না আর কারো চক্রান্তের ফাঁদে।
আমি সাংবাদিক, ভীতিহীন বুকে নির্ভীক পথচলা,
জনতার দাবি স্পর্ধিত রবে, শেষ কথা বলা যাবে।
শাসকের রোষ কিংবা রক্তচক্ষুর হুমকি যত,
আমার লেখনী রুখবে কে বলো? সত্যের মতো অবিনাশী সতত।
পাহাড়সম বাধা আসুক না ধেয়ে, নড়বে না নীতি-মন,
জনগণ তরে সঁপেছি জীবন,খবর লেখে যাবো আমারণ।
অন্যায়ের মুখে দাঁড়িয়ে বলবো, কোনো পিছুটান নেই
আমি সাংবাদিক, কোনো শঙ্কা বা ভয় নেই এ মনেতেই!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme