মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আলীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন  চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের বেলকুচি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল আমিন সেখ বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

শেখ মাহবুব (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর আয়োজনে মোটরসাইকেল ও মিশু গাড়ির শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে থানার ইছুদহ বাজার থেকে এই সোডাউন বের হয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম গুড়ে শেষ হয়। সোডাউনে প্রায় তিনশো মোটরসাইকেল ও একশো মিশু গাড়িতে হাজারও মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী বলেন, ধুবিল ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেওয়াসহ বিভিন্ন সংস্থা থেকে ইতোমধ্যে বেকারত্ব দূরীকরণে দরিদ্র ও অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবাদিপশু, হাঁস-মুরগি, সেলাই মেশিন ও বিভিন্ন ধরনের যানবাহন বিতরণের কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও বলেন,যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও নাগরিক সব সুযোগ-সুবিধা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বণ্টন করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নয়ন ও জনকল্যাণমূলক সব কার্যক্রম জনগণের প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করা হবে, সেই সাথে মাদক,দুর্নীতি,চাঁদাবাজ,সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ার কথা জানিয়ে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme