রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

 

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহের উপস্থিতিতে উপজেলা সম্মেলন কক্ষে ‘আত্মা-অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক, আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও নিবন্ধিত বিভিন্ন সংগঠনের মাধ্যমে গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেল আহমেদ, সমাজ সেবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর এ আল হেলাল রিজন, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোছাঃ আয়েশা খাতুন, শীর্ষক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের সভাপতি মোঃ আবু হোসেন, সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া সহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রধানগন, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme