রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বেলকুচিতে জনদুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো নির্মাণ

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার স্কুল-কলেজের ছাত্র ছাত্রীসহ  সাধারণ মানুষের যাতায়াতের জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
‎তার এই জনকল্যাণমূলক উদ্যোগে দক্ষিণ এলাকার প্রায় কয়েক হাজার লোকের যাতায়াতের এই জন দুর্ভোগ আজ থেকে লাঘব হয়েছে।
‎
‎এলাকাবাসীর কাছে ​জানা যায়, বেলকুচি পৌরসভাধীন সোহাগপুর বোল্ডার বাজার এলাকার চরের দক্ষিণ অংশের লোকজনের দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াতের একটি সুব্যবস্থা করা।
‎
‎স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ হাট-বাজারে আসা-যাওয়া ক্রেতা-বিক্রেতাদের নদী বা খালের ওপর দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি অনুধাবন করে পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল নিজ অর্থায়নে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সেখানে একটি বাঁশের সাঁকো (পুল) নির্মাণ করে দেন।
‎
‎​এই সাঁকোটি নির্মাণের ফলে পৌর ২নংওয়ার্ডসহ দক্ষিণ এলাকার সাধারণ মানুষের যাতায়াত এখন অনেক সহজ ও নিরাপদ হয়েছে। সহজে হাট-বাজার করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
‎
‎​স্থানীয় এলাকাবাসী জানান, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। জনগণের ভালোবাসা অর্জনই তার মূল লক্ষ্য। তিনি যেভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন, তাতে সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞ।
‎
‎​এ বিষয়ে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, “জনগণের খুশিই আমাদের প্রধান প্রাপ্তি। যে কাজগুলো করলে সাধারণ মানুষ উপকৃত হয়, আমি সবসময় সেই কাজ করার চেষ্টা করি। আগামীতে পৌরবাসীর ভালোবাসা ও সমর্থনে মেয়র নির্বাচিত হতে পারলে বেলকুচি পৌরসভার অবহেলিত ওয়ার্ডগুলোর মানোন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে আরও বড় পরিসরে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
‎​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme