
সোহেল রানা সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খোকশাবাড়ী মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউসুফ আলী খান জয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শিবপুর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে বন্ধু মহল খোকশাবাড়ী ফুটবল একাদশ।
শনিবার (৩১অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানার খোকশাবাড়ী কালিবাড়ী মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বন্ধুমহল খোকশাবাড়ী ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃখালেক সেখ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুক্তার হাসান,এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উক্ত ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা রওশন আলী মন্টু সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ,এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান,খুকনি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন প্রমুখ।