রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ করা হয়।

১লা নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার বিপ্লব কুমার, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিঞা শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, বেলকুচি উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, পৌর মহিলা দলের সদস্য সচিব মোছাঃ রুখসানা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজই একটি জাতির মূল চালিকাশক্তি ও উন্নয়নের অগ্রদূত। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে যুবসমাজকে কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার বিকল্প নেই। কেবল চাকরির পেছনে না ঘুরে সরকারি সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুবকদের সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা মাদক ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন।

আলোচনা সভা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী যুব ও যুব নারীদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন যুব উদ্যোক্তাদের মাঝে ৫ লক্ষ্য ৪৫ হাজার টাকা যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme