রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে হুরাসাগর নদীর ওপর নতুন সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সিরাজগঞ্জ-কড্ডা-সমেশপুর (জেড-৫৪০২) জেলা মহাসড়কের চর-সমেশপুর ও চর-মাইঝাইল গ্রামের মধ্যবর্তী হুরাসাগর নদীর ওপর দুই উপজেলার সংযোগ স্থাপনকারী পুরোনো বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। এ ছাড়া সিরাজগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো: রফিকুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো: বনি আমিনসহ দুই উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরোনো বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এ পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা ছিল। সেতুটি দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসীসহ এ পথে চলাচলকারী হাজারো যানবাহনের চালক ও যাত্রীরা উদ্বিগ্ন ছিলেন।

নতুন সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme