রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত

 

এনামুল হক উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল দুপুর বারোটায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৫-সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া সলঙ্গা আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরাই পারে সমাজকে আলোয় আলোকিত করতে বা আল্লার আইন বাস্তবায়ন করতে। সেই সাথে ইমামদের প্রতি দিকনির্দেশনা বক্তব্য রাখেন।

ইমাম সম্মেলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারি সহ উপজেলা জামায়াতের নেতাকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme