রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পঠিত

‎ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রী কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন উক্ত কলেজের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

‎২৪ শে মার্চ মঙ্গলবার ১১ টায় বেলকুচি মডেল ডিগ্রী কলেজ চত্বরে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন শেষে অত্র কলেজের অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন, এসময় তিনি তার শুভেচ্ছা বক্তব্যে কলেজের বিভিন্ন বিষয়ে উন্নয়ন মুলুক আলোচনা তুলে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এর নিকট কলেজ সরকারি করণসহ নতুন করে আরও একটি ৪তলা ভবনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।

শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, ইতিমধ্যে এই কলেজে উন্নয়নের স্বার্থে আমি একটি একতলা ভবন বরাদ্দ দিয়েছি যেটা টেন্ডার প্রক্রিয়াধীন অবস্থায় আছে।শহীদদের স্মরণে ও কলেজের সৌন্দর্য রক্ষার্থে শহীদ মিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেনের অনুরোধে আমি আমার নিজ উদ্যোগে এই শহীদ মিনারের শুভ উদ্বোধন করলাম। আমি যেহেতু এই কলেজে কিছুদিন সভাপতির দায়িত্ব পালন করেছি তাই এই কলেজের প্রতি আমার মায়া মহব্বত রয়েছে এজন্য এই কলেজের উন্নয়ন আমার নজরে থাকবে, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এলাকার সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে থাকতে পারি এজন্য আমি আপনাদের দোয়া চাই।

উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন বেলকুচি মডেল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ গোলাম আযম, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মনোয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme