রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) পৌর শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান। সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী, আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, আরো বক্তব্য রাখেন, আব্দুল আল মাহবুব , হাজী তামিম, আব্দুল হান্নানসসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকগণ জাতীর বিবেক। জাতির ক্লান্তিকালে এই বিবেক যখন নিরব হয় তখন জাতীয় জীবন বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোন বাঁধা ও হুমকির সম্মুখীন হলে জামায়াত পাশে থাকবে বলেও জানান মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme