রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে দুইশত পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ সামগ্রী  বিতরণ  

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আলোকবর্তিকা  উদ্যোগে রোজার বাজার ও   ঈদ সামগ্রী  বিতরণ  করা হয়েছে।  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে  দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আলোকবর্তিকা এ উদ্যোগ গ্রহণ করে।

(‎১৩ ই মার্চ শুক্রবার)  সকালে  শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে  রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে রোজার বাজার  ও ঈদ উপহার তুলে দেন আলোকবর্তিকা প্রতিষ্ঠাতা ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমনা আক্তার শিমু।

‎এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,  সহ আলোকবর্তিকার সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ ফুটে উঠবে। এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করে। ‎ ‎উপহার পেয়ে অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদকে সামনে রেখে পাওয়া এই উপহার তাদের পরিবারের জন্য অনেক সহায়ক হবে।

‎আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme