রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

শাহজাদপুরে ড. ইউনুস আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

গনমানুষের ডাক্তার ইউনুস আলী খানের জন্মবার্ষিকী, পবিত্র মাহে রমজান এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক্তার  ইউনুস আলী খান ফাউন্ডেশনে শুক্র, শনি ও রবিবার , তিন দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে।

(১৩ ই মার্চ শুক্রবার) সকালে  ডাক্তার  ইউনুস আলী খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ইউনুস আলী খানের বড় মেয়ে ডাঃ ইসমত আরা পারভীন রিতা এই ক্যাম্পের উদ্বোধন করেছেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ২৫০ থেকে ৩০০ জন হতদরিদ্র অসুস্থ রোগী। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, টেস্ট করানো হয়। পাশপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশু ও ছিলেন।  স্থানীয়রা ডাক্তার  ইউনুস আলী খান ফাউন্ডেশনের এই সেবা পেয়ে অত্যাধিক খুশি হয়েছেন। তারা বলছেন, শহরে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট এবং ঔষধ পেয়েছেন। চারজন এমবিবিএস ডাক্তার এই সেবা প্রদান করেন।

এসময় ডাক্তার ইউনুস আলী খানের বড় মেয়ে
জেনারেল মেডিসিন,  ফ্লোরিডা, আমেরিকা বিশেষ অভিজ্ঞ ডাঃ ইসমত আরা পারভীন রিতা বলেন,  ডাক্তার ইউনুস আলী খানের জন্মবার্ষিকী, পবিত্র মাহে রমজান এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক্তার  ইউনুস আলী খান ফাউন্ডেশনে শুক্র, শনি ও রবিবার , তিন দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে সেই সাথে ওষুধ টা ফ্রি দেওয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন এখানে  দেখা হচ্ছে মৃলত মেডিসিনের রোগীদের যার মধ্যে রয়েছে  হৃদরোগ, বাতজ্বর, ব্লাড প্রেসার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, মেডিসিন, মা ও শিশু রোগ।

সেবা নিতে আসা  গিয়াস হোসেন বলেন,  আমি ফ্রি চিকিৎসা নিতে এসে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি তারা ১০ জন মিলে এত সময় নিয়ে দেখেনি  কিন্তু আমাকে ডক্টর ইসমত আরা পারভীন রিতা তিনি অনেক  সময় নিয়ে যত্ন সহকারে দেখেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme