রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

ভাষা দিবস উপলক্ষ্যে বেলকুচি বিতর্ক সংসদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেলকুচি বিতর্ক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সংসদীয় বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বেলকুচি উপজেলার শিক্ষার্থীদের বিতর্কের মান উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আজ বেলা ২টায় কর্মশালাটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। টানা ২ ঘন্টার এই অনলাইন কর্মশালায় সংসদীয় বিতর্কের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়া, কুষ্টিয়া’র খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট তাজমিন রহমান। প্রশিক্ষণের প্রথমার্ধে তাত্বিক বিষয় গুলো আলোচনার পর শেষের দিকে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সকল প্রশ্নের জবাব দেয়া হয়। প্রশিক্ষণে বেলকুচিসহ বিভিন্ন এলাকার বিতার্কিকরা অংশগ্রহণ করে।

বেলকুচি বিতর্ক সংসদের সদস্য সচিব মুহাম্মাদ বিন হাশেম বলেন; ১৯৫২ সালে মায়ের ভাষাকে রক্ষার জন্য আমাদের ভাইয়েরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই ভাষা চর্চার বড় একটি মাধ্যম হলো বিতর্ক। আমরা বিতর্কের মাধ্যমে আমাদের ভাষাকে আরও বেশি জীবন্ত রাখতে চাই। সে লক্ষ্যে মূলত আমাদের আজকের এই আয়োজন। সংসদীয় বিতর্কে বেলকুচির শিক্ষার্থীদের দক্ষ করে তোলা এবং জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাকরি বেলকুচির বিতার্কিরা একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।

উল্লেখ্য যে বেলকুচি বিতর্ক সংসদ একটি সেচ্ছাসেবী দক্ষতা উন্নয়নমূলক সামাজিক সংগঠন। যারা বিগত প্রায় একবছর বেলকুচির বিতার্কিকদের নিয়ে বিতর্ক আয়োজন ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে তারা সংসদীয় বিতর্ক ও রম্য বিতর্ক আয়োজন করেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme