রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

বিএনপি ছারা অন্য কোনও দলের অস্তিত্ব নেই দৌলতপুর ইউনিয়ন বিএনপির জনসভায় বললেন আমীরুল ইসলাম খাঁন আলিম

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৫ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

দৌলতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে, আজকের এই জনসভা প্রমাণ করে সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপি ছারা অন্য কোনও দলের অস্তিত্ব নেই। কারন একটি দল এখানে সমাবেশ করেছে তারা এনায়েতপুর চৌহালী থেকে লোক ভাড়া করে সমাবেশ করেছে আমরা লোক ভাড়া করে সমাবেশ করিনা।

সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচি এনায়েতপুর ও চৌহালীর জনগন ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি জনগণকে ধানের শীষে ভোট দিতে যদি কোন তালবাহানা বা বাঁধা সৃষ্টি করা হয় জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে।

কারন এই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমরা রক্ত দিয়েছি জেল-জুলুম নির্যাতনের স্বীকার হয়েছি অনেক ছাত্র ছাত্রী গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছে আবার অনেকে পঙ্গু ও অন্ধ হয়েছে, তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারী কেউ যদি বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করতে যদি শাহাদাৎ বরণ করতে হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। বিএনপি সরকার ক্ষমতায় আসলে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ঘুষ রাহাজানি লুটপাট খুনখারাপি কাউকে করতে দেওয়া হবে না।

একটি দল ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে তারা বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, একথা বলে তারা আল্লাহর সাথে শেরেক করছে, তারাতো নিজেই জান্নাতে যেতে পারবে কিনা তারইতো গ্যারান্টি নেই, কারণ শেরেককারীকে আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করবে না। এমন মন্তব্য করে ৬ই ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম।

উক্ত নির্বাচনী জনসভায় সোহেল রানা বিপ্লব এর সভাপতিত্বে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আজিজুল হক পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme