রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল ‎

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত


‎ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।

‎৩০ জানুয়ারি (রোজ শুক্রবার) বিকাল ৩ টায় ধুকুরিয়াবেড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

‎ বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ আহাম্মেদের সভাপতিত্বে নির্বচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মওলা খান বাবলু্।

এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বাবর আলী মেম্বার, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বারিক মন্ডল, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেন, ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

 

‎ প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে বেকার যুবকদের জন্য বেলকুচিতে শিল্পপার্ক গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যেখানে প্রায় ১৫ হাজার বেকার যুবকের কর্মের ব্যবস্থা হবে। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে মহিলাদের ফ্যামেলি কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, আর কৃষকের জন্য থাকবে কৃষি কার্ড, যাতে কৃষকেরা বিভিন্ন ফসলের বীজ, রাসায়নিক সার সহ বিভিন্ন উপকরণ পাবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme