রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষে মাঝে কম্বল বিতরন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি মহিলা ডিগ্ৰী কলেজের সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান শুভর অর্থায়নে মরহুমা খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

‎সোমবার (১৯ জানুয়ারী) রাত ৮ টার সময় পৌরসভার ৩ নং ওয়ার্ড চালা মধ্য পাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়।
‎ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ মুন্সী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
‎ আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ এন্তাজ আলী প্রামানিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আসমাউল শেখ,
‎ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক পৌর যুবদলের দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা যুবদল সদস্য মোঃ পল্টন জোয়ারদার, উপজেলা যুবদল সদস্য মোঃ মনিরুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চালা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী ইউসুফ আলী শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme