রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। আলোচনায় বলা হয় নির্বাচনে প্রার্থীর ব্যালট পেপারে সিল মেরে দেশের সার্বিক অবস্থা বিবেক-বিবেচনা করে আরও একটি হ্যা,না- ভোটের সিল মারতে হবে। সেই সাথে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে হবে আইনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত জানানো হয়।

২০ জানুয়ারি মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।


আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপটেন মাহির, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা হেলাল উদ্দিন, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme