রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পঠিত


রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ :

 

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎ ১৯ জানুয়ারী (রোজ সোমবার) বিকাল ৫ টায় বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্র চালাবাজার জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎ উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোখলেসুর রহমান, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ এন্তাজ আলী প্রামানিক, পৌর বিএনপি’র অন্যতম নেতা ডাক্তার আবুল হাশেম সাজু, মোঃ মানিক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির শাকিল, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসমাউল শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
‎ আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme