রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিরাজগঞ্জ অটিস্টিক বিদ্যালয়ের সংকটে মানবিক সহায়তা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

রিপোর্ট রেজাউল করিম সিরাজগঞ্জ :

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়া সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলাম। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তিনি নিজস্ব অর্থায়নে শিক্ষকদের ঈদ উৎসব ভাতা ও শিক্ষার্থীদের খেলনা সামগ্রীর জন্য নগদ ৩২ হাজার টাকা অনুদান প্রদান করেন।

বিদ্যালয়ের সভাপতি জিন্নাহ সরদারের আমন্ত্রণে বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে। এসময় সংকটের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম চালু রাখায় শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। অনুদান বিতরণকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা অব্যাহত রাখতে ব্যক্তি ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme