রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

‎                                                                             রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ ১৭ই জানুয়ারি (রোজ শনিবার) গাড়ামাসী মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৪ টার সময় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ উক্ত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃজাহিদুল হক মুক্তা, আরো উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের আহবায়ক মোছাঃ নাসরিন পারভিন, ৫ নং ওয়ার্ড বিএনপি ও পৌর বিএনপি’র অন্যতম নেতা ডাক্তার আবুল হাসেম সাজু, মোঃ সুজন মিয়া, মোঃ আশরাফ আলী, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আইয়ুব আলী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ পান্না মিয়া, আইয়ুব আলী সহ আরও অন্যন্য নেতৃবৃন্দ।

‎ মরহুমা খালেদা জিয়ার স্মৃতি চারণ করতে মোঃ মনোয়ার হোসেন শামীম বলেন, মরহুমা খালেদা জিয়া ছিলেন অপরাজয় অদম্য নেত্রী।তিনি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লড়াই যে দৃষ্টান্ত রেখে গেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল।
‎ তার এই আপোষহীনতা জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রেরণা যোগায়। আগামী দিনে মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে সকলকেই পথ চলার আহ্বান জানান এই নেতা। পরে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme