রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে ছোট বেলার স্মৃতিচারণ তুলে ধরে কবি কাজী নজরুল ইসলামের” পুতুলের বিয়ে “

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত


‎ রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় ছোট বেলার স্মৃতিচারণ তুলে ধরে মঞ্চ নাটক “পুতুলের বিয়ে ” মানব জীবের জীবন কাহিনি তুলে ধরা হয়েছে।

‎ ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাতৃভূমি কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক প্রদর্শিত হয়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় সাহানা মনির নির্দেশনায় “পুতুলের বিয়ে”নাটকে  অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা,পূর্ণিমা, দেবনাথ,অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন “নাট্যলোক” সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন ।এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল, ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোট বেলার স্মৃতিচারণ।যেখানে কোন জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বিভাজন ছিল না,এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।



‎ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর, নির্দেশক, বাঁশরী এর সমন্বয়কারী জনাব গোলাম সারোয়ার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও “নাট্যলোক” সিরাজগঞ্জ জেলা সভাপতি জনপ্রিয় টিভি অভিনেতা জনাব মমিন বাবু, নাবিক নাট্যদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রসূম থিয়েটারের জনাব সুমন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব রায়হান নাবী, বেলকুচি সরকারি কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, দেবব্রত প্রামাণিক, মুসা হাসেমী,আদম আলী সহ বিভিন্ন নাট্য প্রিয় দর্শক শ্রোতা। নাটক শেষে জনাব গোলাম সারোয়ার বলেন , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক  কবি। তার অসংখ্য নাটক কবিতা গানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণকে বিভাজন করে দেখেন নাই,তার চিন্তা চেতনা ছিল অসাম্প্রদায়িক। তিনি আরো বলেন বেলকুচিতে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে এটা সত্যি অভাবনীয়। মাতৃভূমি কালচারাল একাডেমীর পরিচালক নাজমুল হাসানকে আগামী দিনে জেলা এবং কেন্দ্র পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme