রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জের আয়োজনে ৩য় পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে আনন্দঘন পরিবেশে  ব্যান্ড পার্টি ও ঘোড়ার গাড়ি সজ্জিতকরণ  করে – সিরাজগঞ্জ শহরে   বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা  বের করে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয় । পরে যমুনা নদীর পাড়- ৩নং  ক্রসবাধে  স্কাউট গার্ডেনে সকাল ১১টায় স্মৃতিচারণ আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন এঁর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনা   অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাবিয়ান সিরাজগঞ্জের উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক,বীরমুক্তিযোদ্ধা   অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, অ্যাডভোকেট শাহ আলম ,কাজিপুর সরকারি কলেজে’র অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রাঙ্গা, সুগভীর কুমার পাল, জনতা ব্যাংকের সাবেক এজিএম মোঃ জাহাঙ্গীর হোসেন, রাবিয়ান সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পি এলসি সিরাজগঞ্জ শাখা’রএজিএম মোঃ সাজেদুল কবির প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রাবিয়ান সিরাজগঞ্জের সহ-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রাবিয়ানের সকল সদস্যবৃন্দ একে একে মঞ্চে উঠে তাদের পরিচয় প্রদান করেন এবং স্মৃতিচারণামূলক আলাপ-আলোচনা করেন। দুপুর ২ টায় মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় । বিকেলে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা  হয় এবং পিঠা উৎসব পালন করা হয়। সন্ধ্যায় র‍্যাফেল ড্র- অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ রুবেল হোসেন, মোঃ আসলাম উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল পাঞ্জা, মোঃ হাসান হাবিব বিপ্লব ও  মোঃ শরীফুল ইসলাম প্রমুখ। পরে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme