রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ :

বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামান্যপাড়া এলাকায়, মরহুম মাজেম মেম্বারের বাড়ির সামনে বুচনা মার্কেটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী বিভাগ; আহ্বায়ক, সম্মেলন প্রস্তুত কমিটি, সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী-এনায়েতপুর) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজী জামাল উদ্দিন ভুঁইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপি, সাবেক সদস্য সেলিম খান লিটন, দৌলতপুর ইউনিয়ন বিএনপি, সাবেক আহ্বায়ক, আজিজুল হক পলাশ, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারিক মন্ডল, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন— আলহাজ্ব রফিকুল আলম ফারুক, মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইমন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন— ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও ৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme