রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঁশখালীতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার পঠিত

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মছদ আলী ফকির ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত চতুর্থবারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল বাঁশখালীর ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের খুপিয়া ডোংরা এলাকায় অনুষ্ঠিত এই ম্যাচে এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশেদ। উদ্বোধক হিসেবে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লিয়াকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় বাঁশখালীর দুই শক্তিশালী ফুটবল দল—বন্ধু মহল ফুটবল একাদশ ও স্বপ্ন সিটি ফুটবল একাদশ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলায় মাঠ মাতিয়ে তোলে।
নির্ধারিত সময়ের খেলা শেষে বন্ধু মহল ফুটবল একাদশ প্রতিপক্ষ স্বপ্ন সিটি ফুটবল একাদশকে ৪–১ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় অর্জন করে।
ম্যাচটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক মোহাম্মদ রিয়াদ। তাকে সহায়তা করেন সহকারী রেফারি মো. সাকিব ও মো. আরমান।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখায়। তারা ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme