রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচিতে ‘মানবতার সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মানবতার সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২শে অক্টোবর বৃহস্পতিবার সকালে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আদাচাকি গ্রামে ছাবের মিয়া ভিলেজ আই কেয়ার চক্ষু হাসপাতালে প্রফেসর ডাঃ গোলাম হায়দার এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন বয়সের কয়েকশত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ মহিবুল ইসলাম এমবিবিএস নিউরোমেডিসিন পিজি হাসপাতাল, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রাজু আহমেদ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আরিফুল ইসলাম, এমবিবিএস সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ গোলাম হায়দার, উপস্থিত থেকে সাধারণ মেডিসিন, মা ও শিশু স্বাস্থ্য, হৃদরোগ, চর্ম ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাপরামর্শ দেন। একইসঙ্গে আগত রোগীদের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মতো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মহির উদ্দিন সরকার এবং আল-আমীন সরকার, মানবতার সেবা ফাউন্ডেশন এর সভাপতি তানভীর আহম্মেদ শিহাব, সাধারণ সম্পাদক টিএনএস মোহাম্মদ নাসিম।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মানবিক সংগঠন সম্মিলিত পল্লি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এসএম রানা, মানবতার সেবা ফাউন্ডেশন এর সদস্য রাব্বি, সৌরভ, বনি-আমীন, ওমর ফারুক,ইবনে সিনা, সৌখিন, লিমন, আবির, আব্দুল্লাহ, মনি, জিদান, সাইদুর রহমান, সালাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী তরুণেরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ অর্থাভাবে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। মানবতার সেবায় তাঁদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের ফ্রি ক্যাম্পের ধারাবাহিকতা বজায় থাকবে।
বিনামূল্যে পরামর্শ ও ওষুধ পেয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং মানবতার সেবা ফাউন্ডেশন এর আয়োজকদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme