রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সয়দাবাদ-এনায়েতপুর সড়ক সংস্কারে সুখবর দিলেন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম.এ. মুহিত বলেছেন,
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনার চরবর্ণিয়া চলাচলের অনুপযোগী ৪৫ কিলোমিটার সড়ক টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছি।

মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার রুপসী হাই স্কুল মাঠের কালিবাড়িতে দুর্গাপূজা মন্দির পরিদর্শন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একথা বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সংযোগস্থল এবং এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকার এ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগীদের। জরাজীর্ণ এ অবস্থার পরিপ্রেক্ষিতে সড়কটি নতুন করে ও টেকসইভাবে নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

রুপসী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বপন জানান, জনগুরুত্বপূর্ন ৪৫ কিরোমিটার সড়কটি নির্মানে অর্থ বরাদ্দ একনেকে অনুমোদন পাওয়ার পরপরই দ্রুত দরপত্র আহ্বান (টেন্ডার) শেষ করে সরাসরি মাঠপর্যায়ে কাজ শুরু করে সড়কটি পুনর্নির্মাণ করা হলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, বরং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও বেগবান হবে।

এদিকে প্রতিমন্ত্রীর এ আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণ। দ্রুততম সময়ে কাজ শুরু করে উন্নত সড়ক নির্মাণ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme