রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন মনিরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বেলকুচি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, সহ সভাপতি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম।
সদস্যরা হলেন, ১ নং ব্লক মোঃ আসমাউল শেখ, ৪ নং ব্লক মোঃ আনছার আলী, ৫ নং ব্লক মোছাঃ সীমা খাতুন, ৬ নং ব্লক মোছাঃ রিতা বেগম।

১৯শে অক্টোবর সোমবার সকালে বেলকুচি উপজেলা সমবায় অফিস সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ রানা ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মোঃ মনিরুল ইসলাম মনি বলেন, সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানটি সাধারণ কৃষক ও স্থানীয় সমবায়ীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে প্রতিষ্ঠানের সার্বিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা আনয়ন এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের প্রতিশ্রুতি দেন।
এদিকে মনিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সমবায়ী সদস্যরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme