রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ই সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এসময় বেলকুচি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে আলোচনায় শিক্ষানীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, আলোচনায় বলা হয় স্থানীয় প্রাথমিক শিক্ষার অগ্রগতি এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে চলমান বিভিন্ন সরকারি পদক্ষেপের প্রতিবেদন তুলে ধরে নিরক্ষরতা দূরীকরণে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে মতামত পেশ করে বলা হয় বেলকুচির যমুনা নদীর তীরবর্তী এবং চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতির হার বজায় রাখার জন্য বিশেষ মনিটরিংয়ের আহ্বান জানানো হয়।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধু স্বাক্ষরজ্ঞান বা নাম লেখাকে পূর্ণাঙ্গ সাক্ষরতা না ধরে, শিক্ষার্থীদের কম্পিউটিং এবং মৌলিক ডিজিটাল জ্ঞানে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়।
নিরক্ষর বয়স্ক নাগরিকদের সাক্ষর করতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ করার তাগিদ দেওয়া হয়। সেই সাথে শিক্ষক শিক্ষার্থীের উদ্যেশ্য করে বলা হয় বর্তমান সময়ে ইন্টারনেট ফেসবুকে বিভিন্ন অপপ্রচার ভাইরাল হতে দেখা যায় কিন্তু তথ্য নিয়ে জানা যায় তার অধিকাংশই মিথ্যা বানোয়াট তাই ঘটনার সত্যতা না জেনে শেয়ার কমেন্ট ও ফেসবুকে আপলোড না করার প্রতি আহবান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme