রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র‍্যালি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলকুচির রাজপথে ছিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আনন্দ র‍্যালি। ৩রা সেপ্টেম্বর বেলকুচির ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানোনীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দুলু বলেন,আজ থেকে ৪৮ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দল গঠিত হয়। এই দলের প্রতিষ্ঠাতা যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, তার আর্দশকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। দেশের জনগনকে ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যাননি। গত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশেকে নৈরাজ্য অরাজকতা করে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়াছে। তিনি আরও বলেন, বাংলাদেশের যতগুলো ফেয়ার নির্বাচন হয়েছে। বিএনপি জনগণের মেনডেট নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি জনগণের দল জনগণকে কথা দিলে কথা রাখে, নির্বাচনের আগে যে ৩১ দফা প্রতিশ্রুতি দিয়েছিল এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,মসজিদের ইমাম খাদেমদের ভাতা, এই সরকার কথা দিয়েছিল সেগুলো দেওয়া শুরু করেছে। বেলকুচি এবং চোহালীবাসীকে উদ্দেশ্য করে বলেন,
আমি বেলকুচি চৌহালি এবং এনায়েতপুর এর বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। দুর্যোগ প্রধান এলাকা গুলোর জন্য অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। জনসভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এর সহধর্মিণী মোছাঃ শাহনাজ প্রধান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি, যুবদলের আহবায়ক শামীম হোসেন, সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ন আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme