রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি,

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বেলকুচি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বেলকুচি সরকারি কলেজ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরে আলম, সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম আইয়ুব, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেন, যুগ্ন আহবায়ক জাহিদ তালুকদার, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ পলাশ, সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান লাবন সহ আরও অনেকে।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা দলের আহবায়ক ফ্লোরা ইকবাল, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, পৌর ছাত্র দলের আহবায়ক শাহরিয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme