রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

বীর চট্টগ্রামের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব (অব.), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পুণ্যভূমি সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম জুয়েল এবং যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্য ইয়াছিন আলতাপ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে উপস্থিত অতিথিদের সম্মানে একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় সিলেট ও চট্টগ্রামের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল সম্মানিত অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনে সিলেটচট্টগ্রাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme