রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৬৫ বার পঠিত


সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের এনায়েতপুরে মোঃ হাসমতুল্লাহ কর্তৃক গণমাধ্যমে দেওয়া অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ কোরবান আলী (৫৫)।

‎সোমবার (২৭ জুলাই) নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

‎লিখিত বক্তব্যে মোঃ কোরবান আলী বলেন, গত ২৫ জুলাই নিষিদ্ধ ঘোষিত দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাসমত উল্লাহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ওই অভিযোগের কারণে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।

‎এছাড়া তিনি দাবি করেন, হাসমতুল্লাহ মাদকসেবনের সঙ্গে জড়িত এবং নিজের অপকর্ম আড়াল করতে বিভিন্ন সময় মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

‎তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”
‎কোরবান আলী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme