রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন বীজ, সার ও চারাগাছ বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন বীজ ও সার লেবুর চারা ও জৈব সার,কাচা মরিচ বীজ ও সার এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গাছের চারা, জৈবসার ও বাশের খুটি বিতরণ করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

বিতরণ অনুষ্ঠানে আমিরুল ইসলাম খান আলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একের পর এক পদক্ষেপ নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন,এগুলোর পাশাপাশি আমরা সবাই মিনিমাম একটি করে হলেও চারা গাছ রোপন করবো, এতে একদিকে পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে অন্যদিকে কিছুদিন পর মোটা অংকের সেই গাছ থেকে আর্থিক সহযোগিতা পাবো। এজন্য সবাইকে বৃক্ষ রোপন করার আহবান জানান তিনি।

শনিবার সকালে ৪ জুলাই বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme