রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচিতে সমেশপুরে নিখোঁজ চালকের ৪ দিন পর লাশ উদ্ধার, অটোভ্যান ছিনতাই

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২০৫ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়ন সমেশপুরে নিখোঁজ ভ্যান চালকের ৪দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়নি। নিহত আব্দুর রাজ্জাক শেখ (৬০) সদর থানার সয়দাবাদ পুনঃবাসন এলাকার মৃত আরু শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিজের অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক শেখ।
এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাইনি। শনিবার দুপুরে তার লাশ
এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের বেলকুচির সমেশপুর হাবিব স্মৃতি সৌধের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে পালিয়েছে।

বেলকুচির ওসি মোঃ মোক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ মাঠে তদন্ত নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme