রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মতবিনিময় সভা এবং সাংগঠনিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হয়।

১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
আলোচনা সভার সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া।
এসময় ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার, বেলকুচি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ তালুকদার, ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাফিজ শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জাবেদ আলী মন্ডল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সোহেল রানা, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের কমিটিগুলোকে সক্রিয় করা এবং অভ্যন্তরীণ ঐক্য জোরদার করে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মাঠপর্যায়ে জনসংযোগ বৃদ্ধি এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক দিকনির্দেশনা সঠিকভাবে মাঠে বাস্তবায়নের তাগিদে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে আগামী নির্বাচনে নাগরিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে দলকে শক্তিশালী করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme