রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচি মুকন্দগাঁতী ফুটপাত দখলমুক্ত করার কয়েক ঘণ্টা পরই ফের দোকান বসানোর অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

রেজাউল করিম​ নিজস্ব প্রতিবেদক:

১লা সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী প্রশাসনের কঠোর অভিযান চালিয়ে বেলকুচির মুকুন্দগাঁতী এলাকার ফুটপাত ও রাস্তাঘাট অবৈধ দোকানপাট থেকে উচ্ছেদ করা হয়। সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে এই উদ্যোগ নেওয়া হলেও, স্থানীয়দের একাংশের নিয়ম অমান্য করার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে।
​অভিযানের রেশ কাটতে না কাটতেই, একই দিন বিকেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তার ওপরে পুনরায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকান বসিয়েছেন এক ব্যক্তি। যেখানে সারাদিন প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যস্ত সময় পার করল, সেখানে কিছুক্ষণের মধ্যেই ফুটপাত আবার আগের মতো দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
​প্রশাসনের এই নির্দেশকে যারা তোয়াক্কা করছে না, সেই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত স্বনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফুটপাতে স্থায়ী শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme