রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সামগাতী গ্রামের বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের যমুনা ডিগ্রি কলেজের সামনে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সিরাজগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বেলকুচিগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা মর্জিনা বেগম ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে সেখানে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। ঘটনাটি সত্য। আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানায়, নিহত নারীর বিষয়ে প্রাথমিকভাবে এর বেশি তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ, সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme