রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

২ নং রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আলী আশরাফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আসন্ন ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও জনহৃদয়ে জোরালো আলোচনা সৃষ্টি করেছেন রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ। এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন।
ইউনিয়নটির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের মাঝে এক ধরনের ইতিবাচক উদ্দীপনা লক্ষ করা গেছে। বিশেষ করে এলাকার কৃষক, বয়স্ক এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাসে তারা আলী আশরাফের পক্ষেই নিজেদের মতামত ব্যক্ত করছেন।
এলাকার সাধারণ স্থানীয় জনতা বলেন আমাদের এই জনপদে কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যায়ন এবং সেচ ও মাঠের রাস্তাঘাটের উন্নয়নে সত্যিকারের জনদরদী নেতার প্রয়োজন। আমরা বিশ্বাস করি মোঃ আলী আশরাফ নির্বাচিত হলে কৃষকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এলাকারবাসী আরও বলেন, গরীব-দুঃখী মানুষের বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, আমরা এমন একজন সৎ ও তরুণ নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। বয়স্ক ও অবহেলিত মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকবেন বলে আমাদের বিশ্বাস।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে এলাকার যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সময়ের দাবি। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী আশরাফ তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দূর করতে রাস্তাঘাট সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে একটি উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সামাজিক উন্নয়ন, যুবসমাজকে রক্ষা এবং অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত পরিবর্তনের ডাক দিয়ে মোঃ আলী আশরাফ এখন রাজাপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme